ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় আলী ইটভাটার পাশ থেকে যতীশ চন্দ্র (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয়রা ধানক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত যতীশ চন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কৃষিজমির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
Post Views: 4




