সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে গভীর রাতে পার্লারে অবৈধভাবে অবস্থানকালে সন্দেহভাজন তরুণ-তরুনীকে আটকের পর রহস্যজনকভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসনের এমনতর ভুমিকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে ডিসি সড়কের ঈদগাঁও পরিষদ সংলগ্ন অপরুপা বিউটি পার্লারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গভীর রাতে সন্দেহ ভাজন এক যুবককে আব্দুর রহমানের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার অপরুপা বিউটি পার্লারে প্রবেশ করতে দেখে স্থানীয়রা বাহির থেকে তালাবদ্ধ করে রাখে। পরে ৯৯৯ এ জানালে রাত পৌনে ৩টার দিকে ঈদগাঁও থানা পুলিশের এএসআই নিউটনের নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দুই তরুণ-তরুণীকে উদ্ধার করলেও রহস্যজনকভাবে কতিপয় যুবকের সাথে গোপন কথাবার্তা বলে পুলিশ তরুণীটিকে রেখে যুবকটিকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পরে ছেড়ে দেয়। এঘটনায় স্থানীয় লোকজন পুলিশের ভুমিকায় প্রশ্ন তুলছে।

অভিযোগের বিষয়ে এএসআই নিউটনের সাথে যোগাযোগ করা হলে তিনি তরুণ-তরুণী উদ্ধারের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ভুল তথ্যে কিছু লোক বাহির থেকে তালাবদ্ধ করেছিল। পরে ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে ভেতরে শুধু পার্লার মালিক স্বামী -স্ত্রীকে পাওয়া যায়। অন্য কাউকে পাওয়া যায়নি।

তবে পার্লার ভবন মালিক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ উঠা তরুণীটি পার্লারের কর্মচারী এবং তার সাথে গভীর রাতে গোপনে তাদের অজান্তে এক যুবক সাক্ষাৎ করতে আসলে স্থানীয়রা বাহির থেকে তালাবদ্ধ করে রাখলে পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে যুবকটিকে নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদারের সাথে যোগাযোগ করা হলে এরকম কেউ আটক হয়নি বলে জানান।