বনানী (ঢাকা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে গুলশান বিভাগের হোটেল/রেস্তোরাঁর মালিকদের সাথে পুলিশের নিরাপত্তা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।আজ রবিবার (০৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উক্ত সভায় সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান।
উক্ত সভায় মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে যথাযথ প্রক্রিয়ায় বিক্রি করার আহবান জানানো হয়। স্বাস্থ্যকর খাবার সুনিশ্চিত করতে এ সময় আহবান জানানো হয়, অন্যথায় আইনগত ব্যবস্থার বিষয়ে সকলকে অবহিত করা হয়। একইসাথে ইফতার সামগ্রী রাস্তায় টেবিল স্থাপন করে বিক্রয়ের বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। ফুটপাতে ও রাস্তায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার আহবান জানানো হয়।
হোটেল/রেস্তোরাঁর মালিকদের পক্ষ থেকে কেউ কেউ এ সময় নিজেদের অবস্থান থেকে বক্তব্য তুলে ধরেন। এ সময়ে পবিত্র মাহে রমজান ভাবগাম্ভীর্যের সাথে পালনের বিষয়ে সকলে ঐক্যমতে পৌঁছান। উক্ত সভায় গুলশান বিভাগের সকল এডিসি, এসি, ওসিসহ ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।
Post Views: 342




