নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে বাসিন্দারা ঘরে এসে এ ঘটনা জানতে পারেন।পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামের চৌধুরীর বাড়ির বাসিন্দা সাইফুল চৌধুরীর ঘরে এ ঘটনা ঘটেছে।

সাইফুল চৌধুরীর ছেলে সায়েম জানান, গতকাল রবিবার সকালে ঘর তালাবদ্ধ করে তার বাবা-মা ডাক্তার দেখাতে চট্টগ্রাম নগরীতে গিয়েছিলেন। সেখানে ডাক্তার দেখাতে দেরি হয়ে যাওয়ায় সায়েমের বাসায় রাতযাপন করেন তারা। আজ সকালে ঘরে এসে দেখেন সামনের দরজা ভেতর থেকে লক করা। বাইরের তালা ভাঙা। পরে দরজার লক তালা ভেঙে ঘরে প্রবেশ করতে হয়।

চোরের দল দুইটি আলমারির লক ভেঙে ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮৫ হাজার টাকা নেয়ে গেছে। এলোমেলো করে দিয়েছে সমস্ত জিনিসপত্র।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন উদ্দিন বলেন, চোরেরা সামনের দরজা দিয়ে সম্ভবত ঘরে প্রবেশ করেছে। চুরি শেষে সামনের দরজায় লক দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।