নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে বাইকের ধাক্কায় আহত হয়ে মো.মুছা (৫২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর পূর্ব গোমদন্ডী লাল মিয়ার বাড়ির মৃত আল আমিনের ছেলে।

এর আগে গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে মুছাকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। ওই সময় তিনি হেঁটে রাস্তা পার হচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেইদিন বিকেলে গুরুতর আহত অবস্থায় মুছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে স্থানান্তর করা হয়। পরদিন আইসিইউ সাপোর্টের জন্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘নগরীর কোতোয়ালী থানার পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’