আটককৃত ৪ জন, ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সামিয়ার পাড়া এলাকায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২’শ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ) পৌনে ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে এইদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলো-সামিয়ার পাড়া এলাকার জহির মিয়ার ছেলে মো. মুনা (১৯),হেনজু মিয়ার ছেলে মো. কামাল (৫৫), মো. জসিমের ছেলে মিজানুর রহমান (২০) ও মো. হারুন মিয়ার ছেলে মো. সাকিব।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিস্তার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতসহ আইনগত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।