নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ঢাকা উত্তর মহানগর এর ২৮নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত ১১টি ইউনিট আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধিতে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।

জানা যায়, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জানাতে গত ২৮ মার্চ, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত ১১টি ইউনিট ও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং মহিলা আওয়ামীলীগ নিয়ে ২৮ নং ওয়ার্ড এর আওয়ামীলীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ ফোরকান হোসেন (কাউন্সিলর) এবং সাধারণ সম্পাদক হাজী আবু দাউদ ও ওয়ার্ড এর সকল নেতা ও কর্মী একসাথে টুঙ্গিপাড়ায়। সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধারাও।
Post Views: 328



