প্রেস বিজ্ঞপ্তি: ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভার আয়োজন করেছে ৪শ’ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিঃ (আই.এইচ.এল)।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।
এ সময় তিনি বলেন, নারীরা আগে নিজেদের অধিকারের কথা বলতে পারতো না কিন্তু বর্তমানে নারীরা নিজেদের কথা বলতে পারছেন। নারীরা জেগে উঠলে, নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হলে সমাজে পরিবর্তন আসবে।
চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, নারী পুরুষ আলাদা করে দেখার সুযোগ নেই, সবাই মিলেমিশে নতুন কিছু সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে তবেই দেশের উন্নয়ন হবে। বিশেষ করে নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগোবে। তবে নারী উন্নয়ন ব্যতিত সমাজের সামগ্রিক অগ্রগতি অসম্ভব।
ইনার হুইলের সেক্রেটারী জেরিন নিজাম শেখের উপস্থাপনায় ধন্যবাদ জ্ঞাপন করেন ইমপেরিয়াল হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট এসিস্টেন্ট ম্যানেজার সামিহা চৌধুরী।
বক্তব্য রাখেন, ইনার হুইলের ফাউন্ডার দিলরুবা আহমেদ, সিনিয়র মেম্বার শারমিন হোসেন, ফাস্ট প্রেসিডেন্ট রিনা নিজাম, ফারহানা কাউয়ুম প্রমূখ। সভা শেষে ইমপেরিয়াল হাসপাতালে কর্মরত ১০ জন নারী সদস্যকে বিশেষ সন্মাননা জানানো হয়। এরা হলেন, নাছরিন আক্তার, জরিনা আক্তার, আরিফা খাতুন, রেখা খাতুন, রিম্পা সরকার, ফাতেমা আক্তার, সংগীতা বড়ুয়া, আশরাফী, জেনমিন আক্তার, সালমা খানম।




