নিউজ ডেস্ক: ‘যারা জুটমিল লিজ নিয়েছেন কাজ করছেন না, ফেলে রেখেছেন, গরু পালবেন, আর গরুর দুধ খাবেন, তা হবে না। মিলগুলো বন্ধ থাকতে পারে না।’ আজ শনিবার (০১ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে পাটচাষী, মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভালো বীজ ছাড়া ভালো পাট উৎপাদন সম্ভব নয়। ভালো বীজ ছাড়া, ভালো পাট যদি না হয়, তাহলে ভালো দাম পাওয়াও সম্ভব নয়। আমাদেরকে শতকরা ৭৫ ভাগ বীজ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা কমাতে হবে। মাত্র ২৫ শতাংশ পাটবীজ আমার দেশে উৎপাদন হয়।’

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘যদি পাটের ন্যায্যমূল্য না হয়, তাহলে কৃষকরা শাক সবজি বাদ দিয়ে কেন পাট চাষ করবেন? মধ্যস্বত্বভোগীদের হাত থেকে মুক্ত করে পাটের ন্যাযমূল্য নিশ্চিত করতে পারলেই পাট চাষে আগ্রহ বাড়বে।’

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী–১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, নরসিংদী–২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী নরসিংদী পৌর পার্কে তিনদিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন করেন। এছাড়া নরসিংদীর সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট ও ঘোড়াশালে বিজেএমসি নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ জুটমিল পরিদর্শন করেন। এ ছাড়া শিবপুরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুটমিল পরিদর্শন করেন।