আনোয়ারা প্রতিনিধি: বাবা শাহ মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফ ওরশ পরিচালনা কমিটি পক্ষ থেকে যুগ্ম-মতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম বলেছেন প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী ২০শে জুন অলিকূলের শিরোমনি হযরত বাবা শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

সুস্ঠ ও সুন্দরভাবে বার্ষিক ওরশ সম্পূর্ণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা অগনিত ভক্তদের নির্বিঘ্নে ওরশ উদযাপনে মাজার কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি সাংবাদিক সম্মেলনে আরো বলেন, রুস্তম হাটের সড়কটি যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্টসহ অস্থায়ী সিএনজি স্টেশন উঠিয়ে দিয়ে লোকজন আসার সুযোগ করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে সুন্দরভাবে ওরশ উদযাপনে সহযোগিতার জন্য অবগত করা হয়েছে।

ওরশ পরিচালনা কমিটির যুগ্ম-মতোয়াল্লী আলহাজ্ব এস এম ফজলুল করিমের সভাপতিত্বে রবিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জহিরুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব এস এম আবু তাহের মিয়া,এস এম আয়ুব নূরী বাবুল, আলহাজ্ব এস এম নেজাম উদ্দিন মাসুদ, এস এম জহির উদ্দিন, এসএম নজরুল ইসলাম, জসিম উদ্দিন, মনজুরুল ইসলাম, দিদারুল ইসলাম, আবুল কাশেম ছোটন, মনছুর, মহিউদ্দিন আনিছ, ছাদেক, মোজাম্মেল, নাজিম উদ্দিন, কফিল উদ্দিন ও হাবিবুর রহমান। প্রমূখ। সভাপতির বক্তব্যে যুগ্ন মতোয়াল্লী ফজলুল করিম বলেন ৬শ বছর ধরে ওরশ উদযাপন করা হচ্ছে।