ঢাকা ব্যুরো: দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আজ বৃহস্পতিবার (১২ মে) বিকালে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা তাদের বলে দিতে চাই, এখন থেকে হামলা হলেই পাল্টা হামলায় জবাব দেওয়া হবে।
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজ শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালাচ্ছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।
এছাড়াও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।