ঢাকা ব্যুরো: অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি। আজ শনিবার (০৭ মে) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। সড়ক দূর্ঘটনারোধে কার্যকর কোন পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক।
তিনি আরো বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে ১ থেকে ৫ মে পর্যন্ত ৫ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৬ জনই মোটর সাইকেল আরোহি। আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এরমধ্যে মোটর সাইকেল আরোহি ছিলেন ৯৭ জন। এসব দূর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।
বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেছে তাদের। অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবোরের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসছে। প্রতিদিন এমন মর্মান্তিক দূর্ঘটানার খবর শুনতে চায় না দেশের মানুষ।
বিবৃতিতে তিনি বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে হবে। সড়ক দূর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।