সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত হওয়ার ৯ দিন পর মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  কলেজ ছাত্র ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০) আজ ​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইমতিয়াজ উদ্দিন বান্দরবান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিয়াজান মাস্টার পাড়ার মো. লোকমানের দ্বিতীয় ছেলে।

জানা যায়, গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে ইমতিয়াজ উদ্দিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বান্দরবান সরকারি কলেজে যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা ইউনিয়নের শিশুতল  বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দুর্ঘটনার জন্য দায়ী ঈগল পরিবহনের বাসটি সাতকানিয়া অতিক্রম করে লোহাগাড়া এলাকায় পৌঁছার পর মহাসড়কের পাশে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম সেখানে গিয়ে বাসটি আটক করে জব্দ করেন।

পরে পথচারীরা ইমতিয়াজকে মুমূর্ষু  অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৯ দিন চিকিৎসাধীন থাকার  পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী কলেজ ছাত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  বলেন, ঘটনার পরেই আহত কলেজ ছাত্রের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছিল। তারা রোগী নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি। আজকেও (মঙ্গলবার) তাদের মামলার জন্য বলা হয়েছে। মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার দিনই ঘাতক বাসটি জব্দ করা হয়েছিল। চালক ও হেলপার তখন থেকেই পলাতক ছিল।