ঢাকা ব্যুরো: প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড বিএনপি অফিসে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগের এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। শুক্রবার (২১ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে দাওয়াত পত্র নিয়ে বিএনপি অফিসে পৌঁছান তারা।
আনুষ্ঠানিক ওই আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ ছয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। নেতারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Post Views: 277




