ঢাকা ব্যুরো: এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জনগণের ভোটে নয়, নিশীরাতের ভোটের সরকার। তারা এখন লুটপাট আর দুর্নীতি ব্যস্ত। বিএনপিকে দমনের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। হামলা করছে। মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অনেককে সাজা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে নয়াবাজার বন্যা কমিউনিটি সেন্টারে কেরানণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এসব কথা বলেন ।
সম্মলনের সভাপতি  মো. মনির হোসেন (মিনু) এবং সাধারণ সম্পাদক হাসমতউল্লাহ নবী।
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন। সভাপতিত্ব করেন- কেরানণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনির হোসেন (মিনু), সঞ্চালন করেন কেরানণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সদস্য সচিব হাসমতউল্লাহ নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ ও বেনজির আহমেদ টিটু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সহ-সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রমুখ।