দেশের ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এবং ‘সুরক্ষিত আগামী’ গড়ার প্রত্যয়ে দেশের আটটি গুরুত্বপূর্ণ স্থানে নতুন শোরুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আকিজ ক্যাবলস। শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেডের এই বিশেষ উদ্যোগটি গত ৩ অক্টোবর ২০২৬ থেকে প্রথম পর্যায়ে কার্যকর হয়েছে।

নতুন এই শোরুমগুলো মিরপুর, নবাবপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, মাদারীপুর, খুলনা ও বরিশালের মতো প্রধান বাজারগুলোতে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল মার্কেটগুলোতে প্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিত হবে এবং গ্রাহক, রিটেইলার, ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়িক অংশীদাররা সহজে সরাসরি বিশ্বমানের পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।

দেশব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে গত ৪ অক্টোবর সকাল ১১টায় মিরপুরের শোরুমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, রিটেইলার ও ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন।

আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেডের বিজনেস হেড মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, “আমাদের কাছে ‘সুরক্ষিত আগামী’ শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি প্রতিটি উদ্যোগের মূল ভাবনা। দেশের গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল মার্কেটগুলোতে উপস্থিতি আরও শক্তিশালী করে গ্রাহকদের কাছে নিরাপদ ও নির্ভরযোগ্য বৈদ্যুতিক সমাধান পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। নতুন শোরুমগুলোতে এসে গ্রাহকেরা সরাসরি পণ্যের বৈশিষ্ট্য যাচাই করে নিজেদের প্রয়োজন অনুযায়ী মানসম্মত পণ্য বেছে নিতে পারবেন।”

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন শোরুম নেটওয়ার্কের মাধ্যমে তাদের বিক্রয় ও ডিস্ট্রিবিউশন চ্যানেল সম্প্রসারণের পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সাথে সংযোগ আরও জোরদার হবে। মানসম্মত ও নিরাপদ ক্যাবল সরবরাহের মাধ্যমে প্রতিটি পরিবার ও বাণিজ্যিক স্থাপনায় আস্থার বন্ধন তৈরি করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।