দি ক্রাইম ডেস্ক: এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং অন্তত ২ জন নিখোঁজ রয়েছেন।

‎বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ।

মৃত ব্যক্তির নাম মো. সোহেল ফকির (২২)। তিনি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চর খাগকাটা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মিরাজ ফকির।

নিখোঁজদের মধ্যে রয়েছেন মো. মিরাজ হোসেন (৪০)। তার বাবার নাম আ. মতিন ফকির। অন্য নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন রুপা আক্তার (২০)। তিনি নিহত সোহেল ফকিরের স্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, একজন নিহত হয়েছেন, একজন আহত অবস্থায় চিকিৎসাধীন এবং এখন পর্যন্ত ২ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার দিয়ে একটি লঞ্চে যাত্রী তোলার সময় পেছন থেকে এমভি জাকের-৩ নামের একটি লঞ্চ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ‎দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।