ঢাকা অফিস: বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একজন নেতা তাঁর কর্ম আর দৃঢ়তা দিয়ে সময়ের সাথে হয়ে ওঠেন জনতার অবিসংবাদিত নেতা।‘অবিসংবাদিত’ শব্দটি কোনো চিরকালীন শব্দ নয়, এটা অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন এবং তাঁর মানবিক মূল্যবোধ দিয়ে তিনি তা রক্ষা করবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস।

আজ মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী) ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’-এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন রক্ত মাংসের মানুষের পক্ষে এত প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা সম্ভব হয়েছে তার ব্যক্তিগত মানবিক গুণাবলির কারণে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিক মূল্যবোধ থেকে মানবিক গুণাবলিগুলো অর্জন করেছেন।

এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন।

ঊনিশ জন গুণী শিক্ষক-লেখক-চিন্তক-রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা এই বইয়ে তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিশ্লেষণ করেছেন। লিখেছেন তাঁর দর্শন, দৃষ্টিভঙ্গি, আদর্শ, কর্ম, স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেন প্রকাশক মনিরুল হক।