দি ক্রাইম ডেস্ক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে ৪ জন রংপুর বিভাগ থেকে।
এরমধ্যে মন্ত্রী ৩ জন। তারা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) ও আসাদুল হাবিব (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)। এছাড়া, প্রতিমন্ত্রী হয়েছেন ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ মন্ত্রণালয়)।
Post Views: 15




